সৌদি রাজতন্ত্রের যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক জামাল খাশোগি হত্যার সঙ্গে জড়িত সন্দেহে সৌদি আরবের এক নাগরিককে গ্রেপ্তার করেছে ফ্রান্সের পুলিশ।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) চার্লস-ডি-গল বিমানবন্দরে সন্দেহভাজন খালেদ আদেহ আল-ওতাইবিকে গ্রেপ্তার করা হয় বলে ফ্রান্সের গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।
জামাল খাশোগি হত্যার ঘটনায় তুরস্ক যে ২৬ জন সৌদি নাগরিককে চেয়েছিল তার মধ্যে খালেদ আদেহ আল-ওতাইবিক একজন। সৌদি আরবের রাজতন্ত্রের বিশিষ্ট সমালোচক খাশোগিকে ২০১৮ সালের অক্টোবরে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে হত্যা করা হয়।
সৌদি দাবি করেছিল, ওয়াশিংটন পোস্টের সাবেক এই সাংবাদিককে দেশে ফিরতে রাজি করানোর জন্য পাঠানো এজেন্টদের ‘অভিযানে’ তিনি নিহত হন। তবে তুরস্কের কর্মকর্তারা শুরু থেকেই দাবি করছেন, এজেন্টরা সৌদি সরকারের সর্বোচ্চ পর্যায়ের আদেশে কাজ করেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.