সুইডেনে ৮০ বছরের বেশি বয়সীদের জন্য করোনার টিকার দ্বিতীয় বুস্টার ডোজ প্রয়োগের সুপারিশ করা হয়েছে। এ নিয়ে মোট চতুর্থ ডোজ টিকা পাবে বয়স্করা। প্রথম বুস্টার ডোজের ৪ মাস পর দ্বিতীয় বুস্টার ডোজ দেওয়া হবে। বয়স্করা ছাড়াও এই সুপারিশের আওতায় নার্সিং হোমে বসবাসরত কিংবা বাড়িতে সহায়তা গ্রহণকারী সকলে থাকবেন।
ওমিক্রন ছড়িয়ে পড়ায় এই বছর সুইডেনে সংক্রমণের মাত্রা রেকর্ড ছাড়িয়ে যায়। তবে কর্তৃপক্ষ বুস্টার ডোজ প্রয়োগ এবং ওমিক্রনের মৃদু লক্ষণের কারণে স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ পড়েনি।
ফলে বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া হয় আর এই মাসে পরীক্ষার পরিমাণও কমিয়ে ফেলা হয়। সুইডেনের প্রধান মহামারিবিদ আন্দ্রেস টেগনেল জানান, বুস্টার ডোজ সুরক্ষা জোরালো করে। সেকারণে আমরা বিশ্বাস করছি ৮০ বছরের বেশি বয়সীরা দ্বিতীয় বুস্টার ডোজে লাভবান হবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.