সুদানে ক্ষমতা দখলকারী সেনাবাহিনীর সঙ্গে বিতর্কিত চুক্তির মাধ্যমে ক্ষমতায় ফিরে ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদোক। ক্ষমতায় ফেরার কয়েক সপ্তাহের মধ্যেই পদত্যাগ করলেন তিনি।
২০২০ সালের অক্টোবরে সেনাবাহিনী ক্ষমতা দখল করে আবদাল্লাহ হামদোককে গৃহবন্দি করে। তবে অভ্যুত্থানের নেতাদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির চুক্তির মাধ্যমে পরের মাসেই আবারও ক্ষমতায় ফেরেন তিনি। ওই চুক্তির বিরোধিতা করছেন বিক্ষোভকারীরা।
তাদের দাবি পুরোপুরিভাবে বেসামরিক রাজনৈতিক শাসন। পদত্যাগ করা প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদোক বলেছেন সুদান বর্তমানে ‘এক বিপজ্জনক টার্নিং পয়েন্টে’ রয়েছে। তিনি বলেন দেশকে বিপর্যয়ের দিকে এগিয়ে যাওয়া ঠেকাতে সাধ্যমত চেষ্টা করেছেন তিনি। তিনি দাবি করেন সম্মতিতে পৌঁছাতেই ছিল তার সব চেষ্টা কিন্তু তা হয়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.