চীনকে ঠেকাতে পূর্ব চীন সাগরে একটি বিতর্কিত দ্বীপপুঞ্জের কাছে সেনা পাঠানোর কথা বিবেচনা করছে জাপান। এ নিয়ে ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। চীন-জাপান উভয় দেশই ওই দ্বীপপুঞ্জ নিজের বলে দাবি করে আসছে।
জানা গেছে, চীনের উপকূলরক্ষী বাহিনী জাপান নিয়ন্ত্রিত দিয়াওয়ু দ্বীপপুঞ্জের কাছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পানিতে তাদের উপস্থিতি বাড়িয়ে দিয়েছে, যা জাপানে সেনকাকুস নামে পরিচিত। গত মাসে একটি নতুন আইন বাস্তবায়নের পর এই বর্ধিত কার্যক্রম কার্যকর করা হয়েছে, যার ফলে চীনের সামরিক বাহিনী বিদেশি জাহাজের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করতে পারে।
সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.