
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএর বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর এক মুখপাত্র বলেন, আহত ১০ জনের মধ্যে তিন বাংলাদেশি ও ছয় সৌদি ও সুদানের একজন নাগরিক রয়েছেন।
হামলায় বিমানবন্দরের বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন ওই মুখপাত্র।
এর আগে, ২০১৪ সালের শেষ দিকে ইয়েমেনের প্রেসিডেন্ট আবু রাব্বু মনসুর হাদিকে উৎখাত করে দেশটির হুতি বিদ্রোহীরা৷ ২০১৫ সালের মার্চে তাকে আবারও ক্ষমতায় বসাতে হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন আরব জোট৷ এরপর জাতিসংঘের নেতৃত্বে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে।
পরে ২০১৫ সালের মার্চে হাদি সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে দেশটিতে সামরিক হস্তক্ষেপ করে সৌদির নেতৃত্বাধীন সামরিক জোট। যদিও মানবাধিকার সংগঠনগুলো হুতিকে সন্ত্রাসবাদী তালিকায় রাখার ক্ষেত্রে আগে আপত্তি জানিয়েছিল।
এসবের জের ধরে সৌদি আরবে এর আগেও দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা।
তবে হুতি বিদ্রোহীরা এখনো শুক্রবারের হামলার দায় স্বীকার করেনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.