করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে অনেকটা দুশ্চিন্তায় সারা বিশ্ব। ভাইরাসের নতুন এই ধরনটি ঠিক কতটা ভয়ঙ্কর তা জানতে সারা বিশ্বেই পরীক্ষা-নিরীক্ষা চলছে। এখন পর্যন্ত নিশ্চিত হয়ে বলা যাচ্ছে ওমিক্রন রোধে কোন টিকা সবচেয়ে বেশি কার্যকর।
তবে ওমিক্রন ঘিরে এমন উদ্বেগের মধ্যে আশার কথা জানালো রাশিয়ার। তাদের দাবি, তৈরি একটি টিকা এবং তার বুস্টার টিকা স্পুটনিক লাইট ওমিক্রন রুখতে সবচেয়ে বেশি কার্যকরী।
ওমিক্রনের বিরুদ্ধে স্পুটনিক লাইটের কার্যকারিতা নিয়ে সম্প্রতি পরীক্ষা চালানো হয়। শুক্রবার তার প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, ওমিক্রনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে স্পুটনিক ফাইভ সক্ষম। তার সঙ্গে স্পুটনিক লাইট বুস্টার টিকা নিলে তিন থেকে সাত গুণ বেশি কাজ হয়। যা প্রায় ৮০ শতাংশ।
রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের গামালিয়া রিসার্চ ইনস্টিটিউটে তৈরি হয়েছে স্পুটনিক লাইট। জনসন অ্যান্ড জনসনের তৈরি টিকা ছাড়া, একমাত্র স্পুটনিকের একটি টিকাই করোনার বিরুদ্ধে কার্যকরী বলে স্বীকৃত। ওমিক্রনের উদ্বেগের মধ্যে বুস্টার টিকার দাবি দিন দিন জোরালো হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.