
পাকিস্তানের ভূখণ্ডে ভারতের সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারিকে ‘চরম দায়িত্বজ্ঞানহীন, উস্কানিমূলক এবং অযৌক্তিক অ্যাখা দিয়েছে ইসলামাবাদ।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্যের জবাবে রবিবার কড়া প্রতিক্রিয়া দেখায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমওএফএ)।
শনিবার হঠাৎ প্রতিবেশী পাকিস্তানের প্রসঙ্গ টেনে উত্তেজনাকর মন্তব্য করে বসেন রাজনাথ সিং। বলেন, ভারতের পশ্চিম প্রতিবেশী দেশ যদি অনেক সমস্যা তৈরি করে তবে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভূখণ্ডে অভিযান চালাতেও পারে তার দেশ।
ভারতের উত্তরাঞ্চলীয় শহর পিথোরাগড়ে এক অনুষ্ঠানে ভাষণে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ আরও বলেন, আমরা তাদের পরিষ্কার বার্তা দিতে চাই যে, আপনারা যদি খুব সমস্যা সৃষ্টি করেন তখন এটি শুধু সীমান্তেই থাকবে না। আমরা সীমান্ত পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে বাধ্য হবো, প্রয়োজনে বিমান হামলাও হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.