ইউক্রেনে ১৩তম দিনের মতো চলছে রাশিয়ার আগ্রাসন। সংকটের সমাধান খুঁজতে বেলারুশ সীমান্তে তৃতীয় দফায় বৈঠক করেছে ইউক্রেন-রাশিয়ার। এতে হামলা বন্ধে রাজি আছে রাশিয়া তবে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে তারা। যার মধ্যে রয়েছে, ন্যাটোর সদস্য হতে পারবে না ইউক্রেন।
লুহানস্ক আর দোনেৎস্ক হবে স্বাধীন রাষ্ট্র। সেই সাথে ক্রিমিয়ার স্বীকৃতি চায় রাশিয়া। তাহলেই ভবিষ্যতে ইউক্রেনের কোনো অঞ্চল দাবি করবে না তারা। এদিকে, খারকিভের কাছে যুদ্ধে শীর্ষ রাশিয়া কমান্ডার মারা গেছেন বলে দাবি করেছেন ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগ।
এছাড়া নিরাপত্তা অবস্থা ভয়াবহ উল্লেখ করে ইউক্রেন ছেড়েছেন দেশটিতে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত মেলিন্ডা সিমন্স।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.