লেবানন ভিত্তিক শিয়া ইসলামপন্থী গোষ্ঠী হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। বুধবার (২৪ নভেম্বর) অস্ট্রেলিয়ার শীর্ষ পর্যায়ের একজন নিরাপত্তা কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
ক্যানবেরায় অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কারেন অ্যান্ড্রুস সাংবাদিকদের বলেন, ‘অস্ট্রেলিয়ায় সহিংস উগ্রবাদের স্থান কোনওভাবেই নেই। ধর্মীয় কিংবা মতাদর্শ কোনও কারণই নিরীহ মানুষ হত্যাকে ন্যায্যতা দিতে পারে না।’
অস্ট্রেলিয়া একই সঙ্গে নয়া নাৎসী গ্রুপ ‘দ্য বেজ’কেও সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে। শ্বেতাঙ্গ আধিপত্যবাদী এই গ্রুপটি ২০১৮ সালে গঠিত হয়।
অস্ট্রেলিয়ায় সন্ত্রাসী তালিকাভুক্ত হওয়ায় দ্য বেজ কিংবা হিজবুল্লাহর সদস্য হওয়া বেআইনি বলে বিবেচিত হবে। যদি কেউ এর সদস্য হিসেবে দোষী সাব্যস্ত হয় তাহলে ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.