
৭৯ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন ২০২৩ সালে মার্কিন অর্থনৈতিক উন্নয়ন অনেক জটিল হবে। মঙ্গলবার (৩ জানুয়ারি) মার্কিন গ্যালাপ কোম্পানির জরিপ থেকে এই তথ্য জানা গেছে।
৮০ শতাংশ মানুষ কর বৃদ্ধি, ৬৫ শতাংশ মানুষ দ্রুত মুদ্রাস্ফীতি এবং ৫০ শতাংশ লোক বেকারত্বের আশঙ্কা করছেন।
বিশ্লেষণে বলা হয়েছে, ২০২৩ সালে অনেক মার্কিন নাগরিক দেশের অর্থনৈতিক অবস্থা নেতিবাচক ও সন্দেহজনক হবে বলে মনে করেন।
কিছু অর্থনীতিবিদ মনে করেন, সুদের হার বৃদ্ধির কারণে অর্থনৈতিক উন্নয়নের গতি হ্রাস পাবে এবং ২০২৩ সালে মার্কিন অর্থনীতিতে মন্দা দেখা দেবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.