রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলে ২১ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া ২৭ জন আহত হয়েছেন। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কের গভর্নর এই তথ্য জানান। মঙ্গলবার (৩ মে) টেলিগ্রামে এক পোস্টে গভর্নর পাভলো কিরিলেনকো বলেন, আভদিভকা কোক প্লান্টে দখলদার রাশিয়ান বাহিনীর গোলাবর্ষণে অন্তত ১০ জন নিহত হন। ১৫ জন আহত হয়েছেন।
তিনি বলেন, রাশিয়ান বোমায় লাইমান শহরে ৫ জন, ভুগ্লেদারে ৪ জন এবং ভেলিকা নোভোসিল্কা ও শ্যান্ড্রিগোলোভ গ্রামে ২ জন নিহত হয়েছেন। এদিকে, ইউক্রেনের পশ্চিমাঞ্চলে একটি তেলবাহী ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী বাস এবং একটি কারের সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। গত কয়েকদিন ধরেই ইউক্রেনের পূর্ব ডনবাস অঞ্চলে কিয়েভের দখলকৃত অঞ্চলগুলোতে আক্রমণ বাড়িয়েছে রাশিয়া। এটিই এখন ইউক্রেনে তাদের হামলার কেন্দ্রবিন্দু।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.