
ইসরায়েলের তেল আবিবে বন্দুকধারীর হামলায় অন্তত দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আটজন। বৃহস্পতিবার (এপ্রিল) বিদেশী এক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জানা গেছে, গুলি চালানোর কয়েক ঘণ্টা পরও সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
শত শত ইসরায়েলি পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ বাহিনী মধ্য তেল আবিবে ব্যাপক অনুসন্ধান চালিয়েছে। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলোর বিল্ডিং তল্লাশি করছে। তেল আবিবের পুলিশ কমান্ডার আমিচাই এশেদ বলেন, বন্দুকধারী রাত ৯টার দিকে একটি জনাকীর্ণ বারে গুলি চালায়। তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এশেদ বলেন, আমাদের অনুমান, হামলাকারী এখনো আশপাশেই রয়েছে।
ইসরায়েলের জাতীয় জরুরি বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, তারা তেল আবিব শহরের কেন্দ্রস্থলে ‘বেশ কয়েকটি স্থানে’ গুলি চালানোর খবর পেয়েছে। ডিজেনগফ স্ট্রিটে অন্তত একটি হামলা হয়েছে। ইচিলভ মেডিকেল সেন্টারের কর্মকর্তাদের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, আহতদের মধ্যে দুজন মারা গেছে। ওই হাসপাতালে আরও আটজনের চিকিৎসা চলছে। যাদের মধ্যে চারজনের অবস্থা ‘সঙ্কটজনক’।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.