দক্ষিণ কলকাতার পরিবহন ব্যবসায়ী আমির খানের বাড়িতে অভিযান চালিয়েছে তার বাসভবন ও অফিস থেকে ১১ কোটি টাকা (যা যা বাংলাদেশি মুদ্রায় ১৩ কোটি টাকা) উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এ ঘটনার পর ওই ব্যবসায়ী ও তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত কলকাতার গার্ডেন রিচে তার বাসভবন ও নিউটাউনের অফিসে অভিযান চালায় ইডি। জানা যায়, ব্যবসায়ী আমিরের বিরুদ্ধে কলকাতার পার্ক স্ট্রিট থানায় একটি প্রতারণা মামলা হয়েছিল। পরে ওই মামলা যায় কলকাতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে।
আদালত মামলা তদন্তের ভার দেন ইডিকে। আমির ও তার দল ‘ই-নাগেটস’ নামের একটি মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে প্রতারণা করছিলেন বলে মামলায় অভিযোগ করা হয়। ইডি তদন্ত করে জানতে পারে প্রতারণার মাধ্যমে কোটি কোটি রুপি হাতিয়ে নিয়েছেন আমির।
এরপর ইডির কর্মকর্তারা আমিরের নিউটাউনের অফিসে তল্লাশি করে বিপুল পরিমাণ রুপির সন্ধান পান। অভিযান শেষে বিকেলে ইডি জানায়, তার বাসভবন ও অফিস থেকে ১১ কোটি রুপি উদ্ধার করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.