
ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে ফুটবল স্টেডিয়ামে ১৩০ জনের বেশি মানুষের মৃত্যুর কারণ খুঁজে বের করেছে তদন্ত কমিটি। শুক্রবার (১৪ অক্টোবর) ইন্দোনেশিয়ার নিরাপত্তাবিষয়ক মন্ত্রী মাহফুদ বলেন, ব্যবহৃত কাঁদানে গ্যাসের বিষাক্ততার বিষয়ে আলাদা একটি দল এখনও তদন্ত করছে।
সেটির ফলাফল যাই হোক না কেন, কাঁদানে গ্যাসের কারণেই যে এত মানুষের মৃত্যু হয়েছে, সেই সিদ্ধান্তে তা প্রভাব ফেলবে না বলে মনে করেন তিনি।
আল জাজিরার বরাত দিয়ে জানা যায়, স্টেডিয়ামের ভেতরে পুলিশ কেন কাঁদানে গ্যাস ছুড়েছিল, তা নিয়ে প্রশ্ন আর সমালোচনার মুখে পড়ে ইন্দোনেশিয়ান কর্তৃপক্ষ ও ইন্দোনেশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন।
এদিকে তদন্তকারী দলের মতে, সে দিন স্টেডিয়ামের ভিতরে দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের কাছে কাঁদানে গ্যাস ব্যবহার না করার কোনো নির্দেশ ছিল না। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেটির ব্যবহার করেছিল।
উল্লেখ্য, গত ১ অক্টোবর কানজুরুহান স্টেডিয়ামে ইন্দোনেশিয়ার ফুটবল লিগে আরেমা এবং পার্সিবায়া সুরাবায়ার মধ্যে খেলা শেষ হওয়ার পর দুই দলের সমর্থকদের মধ্যে ঝামেলা বেধে যায়।
পরে তা থামাতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করেছিল। সেদিন ১৩০ জনের প্রাণহানির খবর নিশ্চিত করে ইন্দোনেশিয়া সরকার।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.