প্রিন্ট এর তারিখঃ জুন ১০, ২০২৬, ২:২১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২১, ১:৪০ পূর্বাহ্ণ
বাংলাদেশ-ভারত-পাকিস্তানের নাগরিকদের ওমান প্রবেশে নিষেধাজ্ঞা

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের নাগরিকদের ওমানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। তবে এই নির্দেশনা ওমানের নাগরিক, কূটনৈতিক, স্বাস্থ্যকর্মী ও তাদের পরিবারের জন্য প্রযোজ্য হবে না।
ওমান নিউজ এজেন্সির খবরে বলা হয়, আগামী ২৪ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এই সিদ্ধান্তের ফলে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ওই তিন দেশের প্রবাসীরা ওমানে প্রবেশ করতে পারবেন না।
ঘোষণায় বলা হয়েছে, এই তিন দেশের নাগরিকরা তো বটেই, অন্যান্য দেশের যেসব নাগরিক গত ১৪ দিনের মধ্যে এই তিনটি দেশের যেকোনো একটিতে ভ্রমণ করেছেন, তারাও ওমানে প্রবেশ করতে পারবেন না।
তবে ওমানের নাগরিক, কূটনীতিবিদ, স্বাস্থ্যকর্মী ও তাদের পরিবারের সদস্যদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না। তাদেরকে অবশ্যই করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে বলে সরকারি আদেশটিতে উল্লেখ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.