
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় বাস দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। শনিবার (১৬ অক্টোবর) দেশটির দক্ষিণপশ্চিমের প্যান আমেরিকান মহাসড়কে এই ঘটনা ঘটে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, বাসটি বন্দর শহর টোমাকো এবং ক্যালির মধ্যে চলছিল। ট্রাফিক পুলিশের ক্যাপ্টেন আলবার্টল্যান্ড আগুডেলো বলেন, দুর্ঘটনায় ২০ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে ৩ বছরের একটি কন্যা শিশু এবং ৮ বছরের এক বালক রয়েছে। তদন্তকারীরা দুর্ঘটনার শিকার বাসটির সম্ভাব্য কারিগারি ত্রুটি পরীক্ষা করছেন।
প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, বাঁকাপথ পার হওয়ার পর বাসচালক কুয়াশাচ্ছন্ন এলাকায় গাড়িটির নিয়ন্ত্রণ হারান। গাড়ি থেকে হতাহতদের বের করতে নয় ঘণ্টা সময় লাগে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.