অস্ট্রেলিয়ার তাসমানিয়া অঙ্গরাজ্যের কিং দ্বীপে অন্তত ২৩০টি তিমি আটকা পড়েছে। এক প্রতিবেদনে এই খবরটি নিশ্চিত করেছে দ্য গার্ডিয়ান।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) আটকে পড়া তিমি সমুদ্রপাড়ে দেখতে পান স্থানীয়রা। দ্বীপে এভাবে তিমি আটকে পড়াকে অস্বাভাবিক বলছেন পরিবেশবিদরা। এক বিবৃতিতে তাসমানিয়ার ডিপার্টমেন্ট অব ন্যাচারাল রিসোর্স অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়, সৈকতে তিমিগুলো আটকে পড়লেও এখনো বেঁচে আছে।
তাদের সুস্থ রাখতে এবং গভীর সমুদ্রে ফিরিয়ে দিতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। অস্ট্রেলিয়ার বিভিন্ন উপকূলে প্রায়ই আটকা পড়ে তিমি এবং ডলফিন। চলতি সপ্তাহের শুরুতে কিং আইল্যান্ড অঞ্চলের পাথুরে উপকূলে আটকা পড়ে মারা যায় ১৪টি স্পার্ম তিমি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.