সুদানের ব্লু নাইল রাজ্যে উপজাতিদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। শনিবার (১৬ জুলাই) দেশটির রাজ্য নিরাপত্তা কমিটি এ তথ্য নিশ্চিত করেছে।
বার্তি এবং হাওসা উপজাতিদের মধ্যে জমি নিয়ে ওই বিরোধের সূত্রপাত হয় গত সোমবারে। এসময়, সংঘর্ষে ৩৯ জন আহত হন এবং অসংখ্য দোকানপাট ও স্থাপনা ভাংচুর করা হয়। সুদানের ডক্টরস কমিটি জানিয়েছে, সেখানে অধিক নিরাপত্তাকর্মী নিয়োগ দেয়ার পরেও শনিবারের ওই সংঘর্ষ শুরু হয়।
স্থানীয় কর্মকর্তা আদেল আগার বলেন, অবস্থা নিয়ন্ত্রণের জন্য আরও সেনা মোতায়েন করা দরকার। সুদানের ডক্টরস কমিটি আরও জানায়, ওই প্রদেশে জরুরি ও জীবন রক্ষাকারী ওষুধের ঘাটতির মধ্যে শনিবার আরও আহতদের হাসপাতালে আনা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য আহতদের রাজধানী খার্তুমে নেয়ার আহ্বান জানিয়েছে তারা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.