
যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মিনিবাসে বোমা হামলায় ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তালেবান কাবুল দখলের এক বছরের কম সময়ের মধ্যে পূর্বাঞ্চলীয় জেলায় যত বড় হামলা হয়েছে। তার মধ্যে সর্বশেষ হামলা এটি। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে পুলিশের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, বোমা হামলার পরই ওই এলাকায় ব্যাপক অভিযান চালাচ্ছে তালেবানের নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।
আফগানিস্তানের এ অঞ্চলটি ব্যাপক সুন্নি পাশতুন সম্প্রদায়ের বসবাস। গত বছর আগস্টে আফগানিস্তানের ক্ষমতা তালেবানের হাতে চলে যাওয়ার পর দেশটিতে বোমা হামলার ঘটনা ব্যাপক কমে যায়। কিন্তু সাম্প্রতিক সময়ে তা আবারও বেড়েছে।
রমজানেও ভয়াবহ হামলায় দেশটির বেশকিছু বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। ওই সময়ের হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট গ্রুপ (আইএস) আফগানিস্তানে অধিকাংশ হামলাই শিয়া হাজার এবং সুফি কমিউনিটিদের মধ্যে চালানো হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.