শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এক তরুণের মৃত্যু হয়েছে। এতে আহত হয়ে এখন পর্যন্ত ৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গতকাল বুধবার (১৩ জুলাই) দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সরকারি বাসভবন দখল এবং পার্লামেন্ট ভবনের ঢোকার চেষ্টাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মারা যাওয়া ব্যক্তির বয়স ২৬ বছর। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ছুড়লে ওই ব্যক্তির শ্বাসকষ্ট দেখা দেয়। পরে তাকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে তার মৃত্যু হয়।পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয়। এ ছাড়া সারা দেশে আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল পর্যন্ত কারফিউ জারি করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.