
টেক্সাস ট্রাজেডির রেশ কাটার আগেই ফের যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুকধারীর হামলায় ৪ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, গত বুধবার (২৫ মে) সন্ধ্যার দিকে একটি প্রমপার্টিতে চালানো হয় ওই হামলা।
এতে গুরুতর আহত হন আরও ৩ জন। ফিলাডেলফিয়া পুলিশ জানিয়েছে, পার্টি চলাকালে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে এলোপাতাড়ি গুলি চালালে ঘটনাস্থলে মারা গেছে দুই কিশোর-কিশোরীসহ চারজন।
আহত ৩ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আততায়ীকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। এদিকে, হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ থাকলেও আততায়ী মাস্ক পরিহিত থাকায় তাকে এখনও শনাক্ত করতে পারেনি নিরাপত্তা বাহিনী। উল্লেখ্য, একই দিন ফিলাডেলফিয়ায় আরও তিনটি হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.