
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে সরকারবিরোধী মূল বিক্ষোভস্থলে অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এসময় বিক্ষোভকারীদের তাবু ভেঙে দেয়া হয়েছে। দেশটির নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহ শপথ নেয়ার পর এ অভিযান চালানো হলো।
শুক্রবার (২২ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট কার্যালয়ের কাছে ওই বিক্ষোভস্থলে অভিযানে শত শত সেনা ও পুলিশ সদস্য অংশ নিয়েছেন।
দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম নিউজ ফার্স্টে বলা হয়, বিক্ষোভস্থল থেকে ব্যক্তিদের আটক করা হয়েছে। এবং বিক্ষোভকারীরা যেসব তাবুতে থাকতেন সেগুলো ভেঙে দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেনারা গত এপ্রিল থেকে হাজার হাজার সরকারবিরোধী বিক্ষোভকারীদের রসদ সরবরাহের জন্য এলাকায় স্থাপিত বেশ কয়েকটি অস্থায়ী কাঠামো অপসারণ করেছে। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে শতাধিক বিক্ষোভকারীকে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.