
জাপানের ক্ষমতাসীন দল এবং তার জোট শরিকরা সংসদীয় নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে, যা সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের হত্যার পর অর্থপূর্ণ ছিল।
রোববার (১০ জুলাই) নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং এর জুনিয়র কোয়ালিশন পার্টনার কোমেইটো কম শক্তিশালী উচ্চ কক্ষের অর্ধেক আসনের জন্য সংখ্যাগরিষ্ঠ ২৪৮ সিটের নির্বাচনে তাদের সম্মিলিত অংশ ১৪৬-এ উন্নীত করেছে।
এর ফলে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ২০২৫ সালের একটি নির্ধারিত নির্বাচন পর্যন্ত বাধা ছাড়াই দেশটি শাসন করতে পারবেন। কিশিদা এ জয়কে স্বাগত জানিয়েছেন। তবে অ্যাবেকে হারানো এবং তাকে ছাড়া তার দলকে ঐক্যবদ্ধ করা কঠিন কাজ বলে মনে করেন।
গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে কিশিদা পুনর্ব্যক্ত করে বলেন, 'দলীয় ঐক্য অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।' কিশিদা আরও জানান, তিনি জাপানের জাতীয় নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সাংবিধানিক সংশোধনের জন্য চাপ অব্যাহত রাখবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.