করোনাভাইরাস নিয়ন্ত্রণের জাপান যে সীমান্তনীতি নিয়েছিল সেটি আরও সহজ করতে যাচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে বক্তৃতাকালে এমনটি জানিয়েছেন।
জাপানের প্রধানমন্ত্রী জানান, আগামী ১১ অক্টোবর থেকে পর্যটকরা ভিসা ছাড়াই দেশটিতে যেতে পারবেন। এর জন্য ট্রাভেল এজেন্সির সাহায্য নিতে হবে না। গত দুই যুগের মধ্যে ইয়েনের বিনিময় হার সর্বনিন্মে অবস্থান করছে। এই সময়ে জাপানের পর্যটন খাত পুনরুদ্ধারে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
জাপান মহামারি শুরু হওয়ার পর থেকে কঠোরতম সীমান্ত নীতি বজায় রেখেছে। গত জুন থেকে ধীরে ধীরে বিদেশিদের জন্য সীমান্ত খুললেও সংশ্লিষ্টরা বলছেন, তা যথেষ্ট নয়। কিশিদা জানান, মে মাসে করা অঙ্গীকার অনুসরণ করে জাপান সীমান্ত নিয়ন্ত্রণকে অন্যান্য গ্রুপ অব সেভেন দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.