যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট চীনের সঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। তবে বেইজিং যদি যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করে তাহলে নিজেদের রক্ষার জন্য তার জবাব দেওয়া হবে।
মঙ্গলবার স্টেট অব দ্য ইউনিয়নে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। বাইডেন তার ভাষণের বড় অংশজুড়ে যুক্তরাষ্ট্রের আকাশে চায়না গোয়েন্দা বেলুন এবং তা নিয়ে রিপাবলিকানদের পক্ষ থেকে তার প্রশাসনের কঠোর সমালোচনার জবাব দেন। যুক্তরাষ্টসহ সারাবিশ্বের স্বার্থেই চীনের সঙ্গে তার সরকার কাজ করতে চায় উল্লেখ করে বাইডেন বলেন, আমি চীনের সঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.