
অভিনেতা, তৃণমূল সাংসদ দেবকে তলব করল সিবিআই। আগামী ১৫ ফেব্রুয়ারি দেবকে হাজিরার নোটিশ পাঠানো হয়েছে। ১১ টার সময় হাজিরা দেওয়ার কথা। নিজাম প্যালেসে তাঁকে হাজিরা দিতে হবে। সিবিআই সূত্রে খবর, এনামূলের সঙ্গে গরু পাচার কাণ্ডে তার যোগসূত্রিতা পাওয়া গেছে। এর আগেই এই কাণ্ডে অনেকেই হাজিরার জন্য ডাকা হয়।
সিবিআই সূত্রে খবর, গরু পাচার কাণ্ডে যারা সাক্ষী দিয়েছিল, তাদের বয়ানে উঠে এসেছে দেবের নাম।
গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত এনামুল হকের জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। তার আগে তিনি একাধিকবার কোর্টে জামিনের আবেদন করলেও তা নাকচ হয়ে যায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.