
নিষেধাজ্ঞা সরিয়ে বাংলাদেশে শিগগিরই ১০ লাখ টন গম রপ্তানি করতে যাচ্ছে ভারত। এর মধ্যে ৫ থেকে ৬ লাখ টন গম রপ্তানি করবে দেশটি। দ্য ইকোনমিক টাইমস সূত্রে এ তথ্য জানা যায়।
খবরে বলা হয়, বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েল সুইজারল্যান্ডের দাভোস থেকে দেশে ফিরলে এ বিষয় নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে।
অভ্যন্তরীণ বাজারে মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে ১৩ মে গম রপ্তানির উপর বিধিনিষেধ আরোপ করে ভারত। সে সময় বলা হয়েছিল, বিজ্ঞপ্তি দেওয়ার আগে যেসব সংস্থা রপ্তানির উদ্যোগ নিয়ে ঋণপত্র (এলসি) খুলেছিল, তাদের রপ্তানির সুযোগ দেওয়া হবে। এছাড়াও ওই বিজ্ঞপ্তিতে প্রতিবেশী দেশগুলোকে বিশেষ সুবিধা দেওয়ার কথা জানানো হয়েছিল।
খবরে আরও বলা হয়, বাংলাদেশে প্রধানত সড়ক ও রেলপথে গম আসবে। তবে কিছু পরিমাণ গম সমুদ্রপথেও আসতে পারে। ১০ লাখ টন গম রপ্তানির জন্য ভারতের ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) কেন্দ্রীয় খাদ্য মন্ত্রণালয়ের কাছে ইতোমধ্যেই অনুমতি চেয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.