ইসরাইলের সামরিক বাহিনীর ড্রোন ইউনিটের এক পদস্থ কর্মকর্তা গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। নিহত এই কর্মকর্তা তেলআবিবের দক্ষিণে অবস্থিত তেল নায়োফ বিমানঘাঁটিতে কর্মরত ছিলেন। খবর তাসনিম নিউজের।
ইসরাইলের সেনাবাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে একটি হিব্রু পত্রিকায় রোববার এ খবর প্রকাশিত হয়েছে। নিহত কর্মকর্তার নাম মিশেল পার্শেত, রাহুফুত শহরের কাছে ৪৩ বছর বয়সি ওই সেনা অফিসার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
তিনি তেল নায়োফ বিমানঘাঁটির ড্রোন রক্ষণাবেক্ষণ ও মেরামত বিভাগে পরিকল্পনা, তত্ত্বাবধান ও নির্মাণবিষয়ক প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একটি সূত্র দাবি করেছে, সম্ভবত তাকে হত্যা করা হয়েছে। তিনি কোনো সাধারণ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাননি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.