
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন করোনা আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২১ জুলাই) করোনা পরীক্ষায় পজিটিভ ফল এসেছে তার। তবে রোগের উপসর্গ মৃদু বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
তিনি হোয়াইট হাউজে আইসোলেশনে থেকে সব দায়িত্ব পালন করবেন বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
৭৯ বছর বয়সী এই প্রেসিডেন্ট পুরো ডোজ কোভিড টিকা নিয়েছেন এবং দুইবার বুস্টার ডোজও নিয়েছেন।
খবর- বিবিসির।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.