লেবাননের পার্লামেন্ট সোমবার চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচন করতে ব্যর্থ হয়েছে। আর মাত্র এক সপ্তাহ বাকি দেশটির বিদায়ী প্রেসিডেন্ট মিশেল আউনের মেয়াদ শেষ হতে। খবর আল-আরাবিয়া ও ভয়েস অব আমেরিকার।
ফলে দেশটিতে আবারও সাংবিধানিক সংকট দেখা দেওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গত মে মাসে অনুষ্ঠিত নির্বাচনের পর থেকে পার্লামেন্ট আরও বেশি দ্বিধাবিভক্ত হওয়ায় রাজনৈতিক ব্লকগুলো ঐকমত্যে পৌঁছতে পারেনি— কে মিশেল আউনের স্থলাভিষিক্ত হবেন।
১৯৭৫-১৯৯০ সালের গৃহযুদ্ধের পর থেকে লেবাননে প্রেসিডেন্ট পদটি বেশ কয়েকবার খালি হয়েছে; কিন্তু এবারের শূন্যতা বিশেষভাবে উদ্বেগজনক হবে।সরকার ইতোমধ্যে তত্ত্বাবধায়ক ক্ষমতাবলে কাজ করছে এবং দেশটি তিন বছরের পুরনো আর্থিক মন্দার মধ্যে তলিয়ে যাচ্ছে।
এ ছাড়া কিছু ব্যালট ফাঁকা ছিল এবং কিছু ব্যালটে রাজনৈতিক স্লোগান লেখা ছিল। পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি বৃহস্পতিবার অর্থাৎ অক্টোবরের ২৭ তারিখ পরবর্তী অধিবেশন নির্ধারণ করেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.