
জলবায়ু পরিবর্তন আরও খারাপ পর্যায়ে পৌঁছানোর ফলে ‘বিপজ্জনক তাপ’ হিসেবে বিবেচিত তাপপ্রবাহ আগামী কয়েক দশকে সারাবিশ্বে অন্তত তিনগুণ বাড়তে পারে। নতুন এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) হার্ভার্ড ইউনিভার্সিটি এবং ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কমিউনিকেশনস আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টে প্রকাশিত সমীক্ষায় জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, জাপান এবং পশ্চিম ইউরোপের মতো মধ্য-অক্ষাংশের দেশগুলোতে তাপপ্রবাহের মাত্রা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
‘বিপজ্জনক তাপ) ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস এবং তার উপরের হিসাবে সংজ্ঞায়িত করা হয়। মানব সৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাব ত্বরান্বিত হচ্ছে বলে নতুন গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে। মারাত্মক তাপপ্রবাহ বর্তমানে মধ্য-অক্ষাংশে বিরল। তবে এখন থেকে এই অঞ্চলে প্রতি বছর এটি দেখা দিবে।
উদাহরণ হিসেবে বলা হয়েছে, শিকাগোতে ২১০০ সালের মধ্যে বিপজ্জনক তাপপ্রবাহ ১৬ গুণ গুণ বৃদ্ধি পাবে বলে অনুমান করা হয়েছে। গবেষণায় আরও বলা হয়েছে, গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে পরিস্থিতি আরও খারাপ হবে।
এই অঞ্চলে বছরের বেশিরভাগ দিন মানুষ বিপজ্জনক তাপের সংস্পর্শে আসতে পারে। ‘অত্যন্ত বিপজ্জনক তাপের’ দিনগুলো- যা ৫১ ডিগ্রি সেলসিয়া হিসেবে সংজ্ঞায়িত তা দ্বিগুণ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন যে তাপের এই মাত্রা মানুষের বেঁচে থাকার সীমাকে ঝুঁকির দিকে ঠেলে দেয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.