ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া (ডিপিআরকে) সর্বদা রাশিয়ান সেনাবাহিনী এবং জনগণের পাশে ‘একই যুদ্ধক্ষেত্রে দাঁড়াবে’। শুক্রবার (২৭ জানুয়ারি) উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বোন ও ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির প্রচার ও তথ্য বিভাগের উপ-পরিচালককিম ইয়ো-জং একথা জানিয়েছেন। খবর তাসের।
কেসিএনএ নিউজ এজেন্সি দ্বারা প্রকাশিত একটি বিবৃতিতে, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, উত্তর কোরিয়া ‘সর্বদা রাশিয়ার সেনাবাহিনী ও জনগণের সাথে একই যুদ্ধক্ষেত্রে দাঁড়াবে, যারা রাষ্ট্রের সম্মান, সার্বভৌমত্বের মর্যাদা এবং তাদের দেশের নিরাপত্তা রক্ষার জন্য দাঁড়িয়েছে’। তিনি ইউক্রেনের কাছে আব্রামস ট্যাঙ্ক হস্তান্তর করার মার্কিন সিদ্ধান্তকে ‘একটি জঘন্য পদক্ষেপ’ বলে নিন্দা করেছেন।
‘আমার কোন সন্দেহ নেই যে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা যে অস্ত্র নিয়ে গর্ব করে তা রাশিয়ার বীর সেনা ও জনগণের নিরলস যুদ্ধের চেতনা এবং শক্তির মুখে ধুলোয় পরিণত হবে এবং বাতিল জঞ্জাল হিসাবে থাকবে,’ কিম ইয়ো- জং যোগ করেছেন। উত্তর কোরিয়ার নেতার বোন আরও জোর দিয়ে বলেছিলেন যে, ইউক্রেন ‘মধ্যপ্রাচ্যের কোন মরুভূমি নয়, যেখানে ২০ বছর আগে মার্কিন ট্যাঙ্কগুলো স্বাধীনতা কাড়ার জন্য নিয়োজিত ছিল ছিল।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.