ইন্দোনেশিয়াতে পাম অয়েল রফতানি নিষিদ্ধের ঘোষণা করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট জোকো উইডোডো এ ঘোষণা দিয়েছেন। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে দুনিয়াজুড়ে দ্রব্যমূল্য,
বিশেষ করে খাদ্য সামগ্রীর দাম বেড়ে যাওয়ার আশঙ্কার মধ্যেই ইন্দোনেশিয়ার এমন ঘোষণা এলো। শনিবার (২৩ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, বাসা বাড়িতে রান্নার তেলের পর্যাপ্ত ও সাশ্রয়ী সরবরাহ নিশ্চিত করতেই পাম তেল রফতানি নিষিদ্ধের এই উদ্যোগ নেয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে বেশি পাম তেল উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়া। এই তেলটিকে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত উদ্ভিজ্জ তেল হিসেবে বিবেচনা করা হয়। আইসক্রিম থেকে শুরু করে শ্যাম্পু পর্যন্ত বিভিন্ন সামগ্রী তৈরিতে এটি ব্যবহৃত হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.