লাতিন আমেরিকার দেশ পেরুতে নাটকীয় অভিসংশন প্রক্রিয়ার পর প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নিলেন পেদ্রো কাস্তিলো। এর ঠিক পরপরই ‘অভ্যুত্থান চেষ্টার’ অভিযোগে সদ্যই ক্ষমতা হারানো প্রেসিডেন্টকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, গতকাল বুধবার (৭ ডিসেম্বর) টানটান উত্তেজনার একটি দিন পার করে পেরুর রাজনীতি। এদিন সকালে জরুরি অবস্থা জারি করেন কাস্তিলো। ঘোষণা দেন, পার্লামেন্ট ভেঙে বিশেষ সরকার গঠনের।
আরোও পড়ুন:
ফরিদপুরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
সাগরে ঘূর্ণিঝড় ‘মানদৌস’, সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত
তবে আইনপ্রণেতারা প্রত্যাখ্যান করেন এ সিদ্ধান্ত। পার্লামেন্টের বিশেষ অধিবেশনে অভিসংশনের পক্ষে রায় দেন ১০১ এমপি। বিরোধিতা করেন মাত্র ৬ জন। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর রাজনৈতিক ঐক্যের আহ্বান জানান ৬০ বছর বয়সী আইনজীবী দিনা বোলুয়ার্তে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.