গ্রাহকদের সর্বাধিক স্বস্তি দিতে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছেন পাকিস্তানের সরকার। গতকাল বৃহস্পতিবার (১৪ জুলাই) জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে জ্বালানির দাম কমানোর ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
জাতির উদ্দেশে ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, সরকার ক্ষমতায় আসার পর পেট্রোলের দাম বাড়িয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণ করতে। পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) নেতৃত্বাধীন সরকারও এতে সম্মত হয়েছিল। বর্তমানে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমছে।
তাই সরকার জনগণকে স্বস্তি দিতে পেট্রোল লিটারে ১৮ দশমিক ৫০ ও ডিজেলে ৪০ দশমিক ৫৪ রুপি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। দাম কমার পর পাকিস্তানে পেট্রোলের নতুন দাম হবে ২৩০ রুপি ২৪ পয়সা। ডিজেল বিক্রি হবে ২৩৬ রুপিতে। পেট্রোলিয়াম পণ্যের ওপর শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত থেকেও সরে এসেছে পাকিস্তানের বর্তমান সরকার।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.