
গলব্লাডারের সমস্যা নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় হাসপাতালে ভর্তি হোন এক নারী। অপারেশন টেবিলে ওই রোগীকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ করে ওই নারী।
ঘটনাটি নিয়ে দেশটিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন বছর চল্লিশের ওই নারী। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
ওই রোগীকে অপারেশন থিয়েটারে নেয়ার পর তাকে অচেতন করে অপারেশন করা হয়। ওই অবস্থায় শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। পুলিশকে ওই নারী জানান, বুঝতে পারছিলাম আমার ডান দিকে কেউ দাঁড়িয়ে রয়েছে। আমার শরীরে হাত দিচ্ছে।
ভীষণ ব্যথাও পাই। যখন পুরোপুরি জ্ঞান ফেরে তখন বুঝতে পারি বিষয়টা। এমনকি আমার গোপনাঙ্গে কালশিটের দাগও রয়েছে। পুলিশ সূত্রে আনন্দ বাজার পত্রিকার খবর, গলব্লাডারে অস্ত্রোপচারের জন্য বাইপাসের ধারের এক নামী হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই নারী।
বৃহস্পতিবার সকালে তাকে কেবিন থেকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। এরপর অস্ত্রোপচারের জন্য তাকে অচেতন করা হয়। ঘণ্টা দুয়েক পর অস্ত্রোপচার শেষ হয়। অ্যানেস্থেসিয়া দেয়ার কারণে তখনও ঘোরের মধ্যে ছিলেন তিনি।
সেই অবস্থাতেই অনুভব করেন, কেউ একজন তার শরীরের গোপনাঙ্গে আপত্তিকরভাবে স্পর্শ করছে। ইতোমধ্যেই হাসপাতালের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে বিবৃতি জারি করা হয়েছে। বিষয়টি স্বীকার করে তদন্তের কথাও জানিয়েছে বেসরকারি হাসপাতালটি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.