ইউক্রেন যুদ্ধে দেশটির পক্ষ নিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছেন একদল লোক। যারা মূলত রাশিয়ারই নাগরিক। রুশ প্রেসিডন্ট ভ্লাদিমির পুতিনের আক্রমণ থেকে দেশটি রক্ষা করার জন্য লড়াই করছেন তারা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এমন খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক টাইমসের ফটো সাংবাদিক লিনসে অ্যাডারিও মঙ্গলবার সিএনএনের ইরিন বার্নেটকে এমন তথ্য দিয়েছেন। তিনি বলেন, গ্রুপটি বিভিন্ন কারণে অনুপ্রাণিত হয়ে ইউক্রেনের পক্ষ নিয়েছে।
খবরে বলা হয়েছে, ‘ফ্রি রাশিয়া লিজিয়ন’ নামে পরিচিত এই গ্রুপটি সম্পূর্ণরূপে রাশিয়ান সৈন্যদের দ্বারা গঠিত।
লিনসে অ্যাডারিও জানান, তারা বিশ্বাস করেন যে, ইউক্রেনে আক্রমণ করা উচিত ছিল না রাশিয়ার। গ্রুপটির সদস্যদের মতে, এটি একটি অন্যায্য যুদ্ধ। তাই একটি নৈতিক অবস্থান থেকেই তারা ইউক্রেনের পক্ষে দাঁড়িয়েছেন। নিউইয়র্ক টাইমসের অনুসন্ধানী প্রতিবেদক মাইকেল শোয়ার্টজের কাজের উদ্ধৃতি দিয়ে এই ফটো সাংবাদিক আরও বলেন, যেসব রাশিয়ান দীর্ঘদিন ধরে ইউক্রেনে বসবাস করে আসছেন; তারা মনে করেন যে, নৈতিক কারণেই তাদের ইউক্রেনীয়দের পক্ষে দাঁড়ানো উচিত।
এর পর অবশ্যই এমন অনেক লোক রয়েছেন, যারা পুতিনকে ঘৃণা করেন এবং তার নেতৃত্ব থেকে রাশিয়াকে রক্ষা করতে চান, তাদেরও অনেকেই ইউক্রেনের পক্ষ নিয়ে যুদ্ধ করছেন, বলেন অ্যাডারিও।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.