
তীব্র অর্থনৈতিক সংকটের থাকা শ্রীলঙ্কার শিশুরা ‘ক্ষুধার্ত অবস্থায় বিছানায়’ যাচ্ছে। গতকাল শুক্রবার (২৬ আগস্ট) জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোও একই ধরনের সংকটে পড়তে পারে।
চলতি বছর (২০২২ সাল) শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার রিজার্ভ শেষ হয়ে যায়। এতে দেশটি খাদ্য, জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করতে পারছে না। এর ফলে দেশটিতে স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের দক্ষিণ এশিয়ার পরিচালক জর্জ লারিয়া-আদজেই বলেছেন, ‘রান্নাঘরের প্রধান জিনিসগুলো কেনা অসাধ্য হওয়ায় পরিবারগুলোকে নিয়মিত খাবার বাদ দিতে হচ্ছে যা তাদেরকে সংকট আরও বাড়িয়ে তুলছে।’
তিনি সাংবাদিকদের বলেন, ‘শিশুরা ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যাচ্ছে, তাদের পরবর্তী খাবার কোথা থেকে আসবে তা নিশ্চিত নয়।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.