তিউনিসিয়ায় ভূমধ্যসাগর উপকূলে নৌকাডুবে আফ্রিকানর ১৩ জন নাগরিকের মৃত্যু হয়েছে, যারা সবাই অভিবাসনপ্রত্যাশী ছিল। এ ঘটনায় ১৯ জনকে উদ্ধার করেছে তিউনিসিয়া কোস্টগার্ড।
আরো পড়ুন....
তিউনিসিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর এসফ্যাক্সের উপকূলে ওই দুর্ঘটনায় ১০ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ রয়েছে। বিচার বিভাগের কর্মকর্তা মওরাদ তুর্কি গতকাল শনিবার (৯ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মৃতদের মধ্যে চারজন নারী ও চার জন শিশু রয়েছে। সাম্প্রতিক সময়ে তিউনিসিয়া ও লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের ভিড় ক্রমাগত বাড়ছে। যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্য ও করোনা মহামারির অভিঘাতে চরম আর্থিক সঙ্কটে পড়া অসহায় নাগরিকরা ইউরোপের দিকে ছুটছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.