সৌদি আরবের মক্কার মসজিদ আল হারাম ও মদিনার মসজিদে নববী পরিচালনা পর্ষদের ঘোষণা অনুযায়ী আজ শনিবার (৩০ জুলাই) মক্কায় কাবার গিলাফ পরিবর্তন করা হচ্ছে।
এর আগে এটি হজ্বের মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ আরাফাতের ময়দানে সমবেত হওয়ার দিন করা হতো। কিন্তু এবার হজ্বের সময়ে ঐতিহ্য অনুযায়ী অর্থাৎ নয় জিলহজ তারিখে গিলাফ পরিবর্তন করা হয়নি। শনিবার (৩০ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ঢাকায় ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ডঃ মোঃ আবু ছালেহ পাটোয়ারি বলছেন, এবার রেওয়াজের ব্যতিক্রম করা হচ্ছে কারণ সেদেশের সরকার হিজরি সনকে গুরুত্ব দিয়ে গিলাফ পরিবর্তন করার কথা বলেছে।
তিনি বলেন, হজ্বের মূল আনুষ্ঠানিকতার দিনই হাজীদের উপস্থিতিতে গিলাফ পরিবর্তন করাটাই ছিলো দীর্ঘকালের রেওয়াজ। হজ্বের সময় নতুন গিলাফ দেয়ার পর পুরনো গিলাফ সাধারণত মুসলিম দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান কিংবা বিভিন্ন মুসলিম দেশের মসজিদকে উপহার হিসেবে দিয়ে সম্মানিত করা হতো। এবার কি করা হবে জানিনা। কারণ বিষয়টি নিয়ে বিস্তারিত কোন কিছু মুসলিম বিশ্বকে জানানো হয়নি।'
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.