তীব্র অর্থনৈতিক সংকট থাকা শ্রীলঙ্কায় আন্দোলনে নেমেছে দেশটির বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। চলমান সংকট মোকাবিলা ও আটক হওয়া আন্দোলনকারী নেতাদের অবিলম্বে মুক্তির দাবিতে কলম্বোর রাজপথে বিক্ষোভ করেন তারা।
বুধবার (৩১ আগস্ট) সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার (৩০ আগস্ট) বিক্ষোভ শুরুর পর পুলিশি বাধার মুখে পড়েন বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, যাদের আটক করা হয়েছে তাদেরকে দ্রুত মুক্তি দেয়া হোক।
একই সঙ্গে রাজনৈতিক সংস্কারও চায় শ্রীলঙ্কার মানুষ। বর্তমান সরকার চলমান সমস্যা সমাধানের পথ খোঁজার পরিবর্তে আন্দোলনকারীদের প্রতি কঠোর আচরণ করছে। আমরা চাই সরকারের এ ধরনের কর্মকাণ্ড বন্ধ হোক। দেশের মানুষের বেঁচে থাকার পথ খোলা নেই। সরকারের এসব সঙ্কট সমাধানে কাজ করা উচিত।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.