রমজান মাসজুড়ে ভারতীয় হাইকমিশনের সব ভিসা সেন্টার ১২ ঘন্টা খোলা থাকবে। প্রতিদিন ভিসা সেন্টারের কার্যক্রম সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
আইভিএসি’র ওয়েবসাইটে বলা হয়েছে, বুধবার থেকে পুরো রমজান মাসজুড়ে সমস্ত আইভিএসি সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত পাসপোর্ট জমা নেওয়া হবে। আর বিকাল ৪টা থেকে রাত ৮ পর্যন্ত পাসপোর্ট ডেলিভারির কার্যক্রম চলবে।
গত কয়েকদিন ধরেই ভারতীয় ভিসা সেন্টারগুলোতে মানুষের উপচেপড়া ভিড়ের ভিডিও ফেসবুকে ঘুরছে। এরইমধ্যে ভিসা সেন্টারগুলো বাড়তি সময় খোলা থাকবে বলে সিদ্ধান্ত জানানো হলো।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.