
অ্যাকশন এইড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ঢাকায় কাজ করার জন্য লোকবল নিয়োগ দেবে।
পদের নাম: ডেপুটি কান্ট্রি ডিরেক্টর
পদের সংখ্যা: এক
আবেদন যোগ্যতা: ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক পলিসি বা সমমান বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
পদ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরমধ্যে কমপক্ষে ৩ বছর সিনিয়র ম্যানেজার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে ডেপুটি কান্ট্রি ডিরেক্টর/ডেপুটি হেড অব মিশন বা সমমান পদে কাজের দক্ষতা থাকতে হবে।
বিশ্লেষণ করার সক্ষমতা থাকতে হবে, প্রজেক্টে ম্যানেজমেন্ট স্কিল, বাজেট প্রণয়ন করায় দক্ষ হতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ: ১১ এপ্রিল, ২০২২
বেতন ও সুযোগ-সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা দেওয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.