
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটিতে ২১টি ভিন্ন পদেমোট ৮৩ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
পদের নাম: উপ-পরিচালক, সিনিয়র প্রোগ্রাম অফিসার, মেডিকেল অফিসার, সহকারী পরিচালক, স্বাস্থ্য প্রশিক্ষক কাম মেডিকেল অফিসার, প্রোগ্রাম অফিসার, ভাষা শিক্ষক (আরবি), গবেষণা কর্মকর্তা, সহকারী সম্পাদক, সমাজবিজ্ঞান প্রশিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, ফার্মাসিস্ট (ইসলামিক মিশন), হোমিওপ্যাথ, ল্যাবরেটরি টেকনিশিয়ান, সিনিয়র স্টাফ নার্স, হোমিও কম্পাউন্ডার, লেডি ফার্মাসিস্ট, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, স্টোর সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ওয়ার্ড মাস্টার।
পদসংখ্যা: মোট ৮৩ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ অনুস্বারে যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। পদ ভেদে প্রার্থীর কয়েক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন ভাতা দেয়া হবে।
আবেদন প্রক্রিয়া: প্রার্থীরা অনলাইনে (http://ifb.teletalk.com.bd/home.php) আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১৬ ফেব্রুয়ারি, ২০২৩।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.