প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৫:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২১, ২:১৫ পি.এম
কারিগরি শিক্ষা অধিদপ্তরে ২১৮১ নিয়োগ

কারিগরি শিক্ষা অধিদপ্তর সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। কারিগরি শিক্ষা অধিদপ্তর নেবে ২ হাজার ১৮১ জন। আবেদন শুরু হয়েছে আজ বুধবার থেকে। আগ্রহী প্রার্থীরা ২৫ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা
www.dter.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে ১-৩ নম্বর পদের জন্য ১১২ টাকা ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে। বয়সসীমা সব পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৫/০৪/২০২১ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র–কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। বয়স প্রমাণের জন্য অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
*বিজ্ঞপ্তি পড়তে-
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.