
সীমান্ত ব্যাংক লিমিটেড লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ক্যাশ বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ৩২ বছর বয়সীরাও আবেদন করতে পারবেন।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ)
পদের সংখ্যা: নির্ধারিত নয়
আবেদন যোগ্যতা
বাণিজ্য বিভাগ থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস করতে হবে। সিজিপিএ কমপক্ষে ৩ পয়েন্ট থাকতে হবে। ব্রাঞ্চ ব্যাংকিং, ক্যাশ ম্যানেজমেন্ট ও টেলারসংক্রান্ত কাজে কমপক্ষে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন যেভাবে করতে হবে: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে এ লিংকে ক্লিক করুন।
আবেদনের শেষ দিন
আগ্রহীরা আগামী শনিবারের (৮ অক্টোবর) মধ্যে আবেদন করতে পারবেন। সীমান্ত ব্যাংক বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি আধা সামরিক বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের আর্থিক সেবা এবং দেশের আপামর জনসাধারণের ব্যাংকিং সেবা প্রদানের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে। এটি বিজিবি দ্বারা পরিচালিত হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.