সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। প্রতিষ্ঠানটি তাদের বেশ কয়েকটি শূন্য পদে লোকবল নিয়োগ দেবে।
পদ
ভিসা ক্লার্ক।
পদসংখ্যা
নির্ধারিত না।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক পাস। অ্যাডমিনিস্ট্রেশন, গর্ভানমেন্টাল সংক্রান্ত কাজে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
ভাষা সংক্রান্ত একটি পরীক্ষা গ্রহণ করা হবে। এতে উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে সব ধরনের মেডিকেল অ্যান্ড সিকিউরিটি সার্টিফিকেটে উত্তীর্ণ হতে হবে।
আবেদন নিয়ম
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের সময় পাসপোর্টের কপি বা ন্যাশনাল আইডি কার্ড, শিক্ষাগত যোগ্যতার সনদসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
বেতন
৬৯০০০ টাকা। সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করতে হবে। এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা দেওয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.