তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। মন্ত্রণালয়ের আওতাধীন জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনে অস্থায়ীভিত্তিতে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ডাকযোগে আবেদন করতে পারবেন।
পদ: প্রথম সচিব (প্রেস)।
বিভাগ: জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রেস উইং।
পদের সংখ্যা: ১টি।
যোগ্যতা: ষষ্ঠ গ্রেডে কমপক্ষে দুই বছর চাকরির অভিজ্ঞতাসহ বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারভুক্ত নিয়মিত কর্মকর্তা হতে হবে। বিজ্ঞপ্তি জারির তারিখ থেকে তিন বছর আগের সময়ের মধ্যে যারা বিদেশে চাকরি করেছেন, তাদের আবেদন করার প্রয়োজন নেই।
১৯৯২ সালের ১ জানুয়ারির পর জন্মগ্রহণকারী সন্তানসহ যাঁদের সন্তান দুজনের বেশি, তারা আবেদন করতে পারবেন না। যেসব কর্মকর্তার চাকরি থেকে অবসর গ্রহণের চার বছরের কম রয়েছে, তাঁদের আবেদন করার প্রয়োজন নেই। গণমাধ্যম ও গণসংযোগের কাজে অভিজ্ঞতা এবং ইংরেজি ভাষায় যেকোনা বিষয়ে লেখা ও বলার ক্ষেত্রে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
যেভাবে আবেদন করবেন: এক কপি সদ্য তোলা সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা- এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ: ৩১ জানুয়ারি ২০২২।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.