মৎস্য অধিদপ্তরের ১৪ থেকে ২০ গ্রেডের বেশ কয়েকটি পদের লিখিত পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে।
এছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা ৮ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হবে। রাজধানীর পাঁচটি কেন্দ্রে এ পদের পরীক্ষা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লিখিত পরীক্ষার জন্য নতুন করে প্রবেশপত্র দেওয়া হবে না। এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্রই লিখিত পরীক্ষার জন্য বিবেচিত হবে। প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে এ ওয়েবসাইট http://dof.teletalk.com.bd থেকে পুনরায় ডাউনলোড করা যাবে।
পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে। প্রার্থীদের কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক পরতে হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.