বাংলাদেশ থেকে দক্ষ লোকবল নেবে অস্ট্রেলিয়া। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে লোকবল করতে আবেদন পারবেন।
পদের নাম : শেফ।
পদের সংখ্যা : ৫টি।
আবেদন যোগ্যতা
প্রার্থীদের চার তারকা হোটেলে কমপক্ষে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষা দক্ষতার পরীক্ষা আইইএলটিএসে প্রতিটি ব্যান্ডে সর্বনিম্ন ৫ স্কোর থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা অনূর্ধ্ব ৪০ বছর। বিজ্ঞপ্তি অনুসারে চাকরির চুক্তি চার বছরের জন্য। তবে চুক্তির মেয়াদ বাড়তে পারে।
বেতন ও সুযোগ-সুবিধা
বছরে বেতন প্রায় ৪৫ লাখ ৫৯ হাজার ৮০০ টাকা (৭০ হাজার অস্ট্রেলিয়ান ডলার)। এ ছাড়া চাকরিতে যোগ দেওয়ার বিমান ভাড়া এবং চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকারী কোম্পানি দেবে। প্রয়োজনীয় আসবাবসহ থাকা ও কর্মস্থলে যাতায়াতে পরিবহনের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে। প্রাথমিক চিকিৎসার খরচও কোম্পানি দেবে।
যেভাবে আবেদন
আগ্রহীদের ইংরেজিতে এক কপি জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, স্কিল অ্যাসেসমেন্ট, পাসপোর্টের রঙিন কপি এবং অন্যান্য তথ্য বোয়েসেলের এই লিংকে পূরণ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২২।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.